প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে গতকাল সোমবার সাউথইস্ট ব্যাংকের ১২৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুদ্দীন চৌধুরী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রীতিশ কুমার সরকার। নতুন এই শাখার মাধ্যমে এখন থেকে আধুনিক বাণিজ্যিক ব্যাংকিংয়ের সব সেবা, ইসলামিক ব্যাংকিং সেবা ও ঋণ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। বিজ্ঞপ্তি