সাকিব আল হাসানের সঙ্গে আড্ডায় লা রিভের ক্রেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন হাউজ ‘লা রিভ’ ক্রেতাদের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। লা রিভের শোরুম থেকে পণ্য কিনে ‘টি উইথ সাকিব’ ক্যাম্পেইন বিজয়ী ৫০ জন ক্রেতা সাকিবের আড্ডা দেওয়ার সুযোগ পান।
লা রিভের বিশেষ ক্যাম্পেইন বিজয়ী ক্রেতারা শুক্রবার সাকিবের সঙ্গে আড্ডা দেন। এ ছাড়া দুজন বিজয়ীর বাসায় যাচ্ছেন সাকিব।
সাকিবের সঙ্গে ক্রেতাদের আড্ডা উপলক্ষে লা রিভ বাজারে এনেছে সাকিব আল হাসানের ছবি ও অটোগ্রাফ ও তথ্যপ্রিন্ট করা টি-শার্ট। এই টি-শার্ট লা রিভের সকল আউটলেটে পাওয়া যাবে।