প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মাছের সুষ্ঠু প্রজনন ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময়ে সাগরে কোনো ধরনের ট্রলার দিয়ে কোনো প্রজাতিরই মাছ ধরা যাবে না। কেউ মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। গত বছর থেকে প্রজনন মৌসুমে সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখছে সরকার।