সাড়ে সাত কোটি টাকা লভ্যাংশ দিল বিডিবিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারকে সাত কোটি ৫০ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
সচিবালয়ে গতকাল রোববার ২০১২ সালের লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন বিডিবিএলের চেয়ারম্যান শান্তিনারায়ণ ঘোষ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জিল্লুর রহমান, পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আগেরবার পাঁচ কোটি টাকা লভ্যাংশ দিয়েছিল এ ব্যাংক।