সাড়ে ৮ লাখ ডলারের ক্রয়াদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে আয়োজিত তিন দিনব্যাপী আসবাব ও গৃহসজ্জার পণ্যসামগ্রীর প্রদর্শনী বা বিএফআইডি এক্সপো শেষ হয়েছে। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো প্রায় ৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের ক্রয়াদেশ পেয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে ক্রয়াদেশ পাওয়ার এই তথ্য দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। রাজধানীর বারিধারা এলাকায় যমুনা ফিউচার পার্কে গত মঙ্গলবার এই প্রদর্শনী শুরু হয়। এতে ৫১ প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে আসবাব প্রস্তুতকারক ১৫টি এবং হোমটেক্সটাইল, হস্তশিল্প, মৃৎশিল্প, পাট ও পাটজাত পণ্যের ৩৫টি স্টল ছিল।