সাত আসনের সুজুকি গাড়ি দেশের বাজারে আনল উত্তরা মোটরস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মোটরগাড়ি ব্যবহারকারীদের জন্য সাত আসনের সুজুকি আরটিগা গাড়ি বাজারজাত শুরু করেছে শীর্ষস্থানীয় মোটরগাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস।মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক শশাঙ্ক শ্রীবাস্তব গত রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরা সেন্টারের সুজুকি শোরুমে এ গাড়ি বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করেন।উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান, পরিচালকবৃন্দ এবং ভারত থেকে আগত মারুতি সুজুকির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনসাত আসনের এই গাড়িতে তিনটি ধাপের আসন রয়েছে। এই গাড়ির ক্রেতাদের জন্য সহজ শর্তে ঋণ এবং এক বছর পর্যন্ত বিনা মূল্যে সার্ভিসিং করানোর ঘোষণা দিয়েছে উত্তরা মোটরস। বিজ্ঞপ্তি।