সাত কোম্পানির পরিচালককে এসইসির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়সীমার মধ্যে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় সাত কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।গত বুধবার কমিশনের নিয়মিত সভায় এ জরিমানা করা হয়। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেসব কোম্পানির পরিচালককে জরিমানা করা হয়েছে, তাঁদের বেশির ভাগই বর্তমানে ওটিসি বাজারের তালিকাভুক্ত।এসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল না করায় ফার্মাকো ইন্টারন্যাশনাল ও সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টসের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।এ ছাড়া ২০১০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস, ফাহাদ ইন্ডাস্ট্রিজ, আমাম সি ফুড, মিতা টেক্সটাইলস ও রোজ হ্যাভেন বলপেনের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।