সাত দিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ছিদ্র হওয়া বয়লার টিউব মেরামত শেষে সাত দিন পর গত রোববার রাতে আবার উৎপাদন শুরু হয়েছে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর বয়লারের টিউব ছিদ্র হওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।এদিকে গ্যাসের চাপ কম থাকায় এই কারখানায় উৎপাদন এক হাজার ৭০০ মেট্রিক টন থেকে কমে ৮০০ মেট্রিক টনে নেমে এসেছে। গ্যাস সরবরাহ সঠিকভাবে পাওয়া না গেলে আসন্ন ইরি-বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা করা হচ্ছে। গ্যাসের সরবরাহ বৃদ্ধি না করা হলে আবারও যেকোনো সময় কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে বলে কর্মকর্তারা জানান।জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান প্রথম আলোকে জানান, বয়লারের ছিদ্র হওয়া টিউব মেরামত শেষে সাত দিন সার উৎপাদন বন্ধ থাকে। গত রোববার রাতে আবার সার উৎপাদন শুরু করা হয়েছে।