সাত বছর পর ঈশ্বরদী চেম্বারের নির্বাচন হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর পর ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। সাধারণ শ্রেণীতে সভাপতি পদে বর্তমান সভাপতি ইউনুস আলীসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য তিনজন হলেন মোক্তার হোসেন, আতাউর রহমান ও আবদুল হান্নান। নির্বাহী সদস্য পদে ১২ জন অংশ নিচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার হায়দার আলী জানান, এবারে সাধারণ শ্রেণীতে ৪৫৩ জন ও সহযোগী শ্রেণীতে ৩২৩ জন ভোটার হয়েছেন। গতকাল বুধবার অবশ্য সহযোগী শ্রেণীতে শফিকুল ইসলামকে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।