সাত মাসে এডিপি বাস্তবায়ন ৩২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ৩৯ হাজার ৯১৪ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত বছর একই সময়ে ২৮ শতাংশ বাস্তবায়িত হয়েছিল। টাকার অঙ্কে এর পরিমাণ ছিল ২৮ হাজার ৭৫০ কোটি টাকা।
উল্লেখ্য, চলতি অর্থবছরে (২০১৬-১৭) মূল এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ এডিপির আকার দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা।