সাত মাসে পণ্য আমদানি ব্যয় কিছুটা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে পণ্য আমদানি ব্যয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৬ শতাংশ কমে গেছে।আলোচ্য সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় করতে হয়েছে এক হাজার ৯৮১ কোটি ডলার। আর ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে এই ব্যয়ের পরিমাণ ছিল দুই হাজার ১১৪ কোটি ২৯ লাখ ডলার।এটি অবশ্য আমদানি ব্যয়ের সিঅ্যান্ডএফ হিসেবে যেখানে পণ্য জাহাজীকরণের পাশাপাশি বিমা ও পণ্য ওঠানো-নামানোর ব্যয় যুক্ত করা হয়।অন্যদিকে এফওবি হিসাব অনুসারে এই সময়কালে আমদানি ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৯২৪ কোটি ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৩ শতাংশ কম।২০১১-১২ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় ছিল এক হাজার ৯৯০ কোটি ৮০ লাখ ডলার।এফওবির হিসাবে শুধু জাহাজীকৃত পণ্যের দর বিবেচনা করা হয়। আর লেনদেনের ভারসাম্য সারণিতে আমদানির এই এফওবি হিসাব অন্তর্ভুক্ত করা হয়।