সাতক্ষীরা চেম্বারের নতুন সভাপতি আবদুল মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান। আর নাছিম ফারুক খান জ্যেষ্ঠ সহসভাপতি ও মো. তাহমিদ সাহেদ কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সভাপতি ও দুই সহসভাপতিকে ২০১২-১৩ সাল মেয়াদে নির্বাচিত করা হয়। সাতক্ষীরা চেম্বারের ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের মধ্যে থেকে প্রতিবছর চারজন করে সদস্য অবসরে যান। তাঁদের স্থলে নতুন চারজনকে নির্বাচিত করা হয়। এরপর ১২ সদস্যের মধ্যে থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন কনিষ্ঠ সহসভাপতি নির্বাচন করা হয়।নির্বাচন পরিচালনা পর্ষদের আহ্বায়ক কামরুল ইসলাম জানান, অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় উল্লিখিত তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।