সাতক্ষীরা চেম্বারের নতুন সভাপতি নাসিম ফারুক খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম ফারুক খান।
শেখ মহসিন জ্যেষ্ঠ সহসভাপতি ও মো. তাহমিদ সাহেদ কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা ২০১৩-১৪ সাল মেয়াদে নির্বাচিত হন। অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তাঁদের সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান নির্বাচন পরিচালনা পর্ষদের আহ্বায়ক কামরুল ইসলাম।
চেম্বার সূত্রে জানা গেছে, এই সংগঠনের কার্যনির্বাহী পর্ষদ থেকে প্রতিবছর চারজন করে অবসরে যান। তাঁদের স্থলে নতুন চারজনকে নির্বাচিত করা হয়। এরপর মোট ১২ সদস্যের মধ্যে থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত করা হয়।
এবার নতুন যে চারজন নির্বাচিত হলেন, তাঁরা হচ্ছেন এনছান বাহার, মো. তাহমিদ সাহেদ, শেখ কামরুজ্জামান ও কাজী মনিরুজ্জামান।