সাতক্ষীরা চেম্বারের নতুন সভাপতি নূরুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ নূরুল হক। একই সঙ্গে শেখ মহসীন আলী ঊর্ধ্বতন সহসভাপতি ও তাহমিদ সায়েদ কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন। ২০১১-১২ সাল মেয়াদে তাঁরা নির্বাচিত হন।সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পর্ষদের মোট ১২ জনের মধ্যে প্রতিবছর চারজন করে সদস্য বা পরিচালক অবসরে যান। তাঁদের স্থলে নতুন চারজনকে নির্বাচিত করা হয়, যা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এরপর ১২ জন কার্যনির্বাহী সদস্যের মধ্য থেকে সম্প্রতি একজন সভাপতি ও দুজনকে সহসভাপতি নির্বাচিত করা হয়।শেখ মহসীন আলী ও তাহমিদ সায়েদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন। আর কার্যকরী পর্ষদের ১২ সদস্যের মধ্যে সাত ভোট পেয়ে শেখ নূরুল হক সভাপতি নির্বাচিত হন।