সাতক্ষীরা চেম্বারের নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ত্রিবার্ষিক নির্বাচন কাল শনিবার। চারটি সদস্যপদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।চেম্বারের বর্তমান সভাপতি দ্বীন আলী হক জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পর্যদের মোট ১২ জনের মধ্যে প্রতিবছর চারজন করে কার্যনির্বাহী সদস্য অবসরে যান। তাঁদের স্থলে নতুন চারজনকে নির্বাচিত করা হয়। এরপর ১২ জন কার্যনির্বাহী সদস্যের মধ্য থেকে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচন করা হয়।এবারের নির্বাচনে চারটি পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন কবির হাসান, শেখ কামারুজ্জামান, মো. তাহমিদ সায়েদ, মো. মুজিবর রহমান ও কাজী মনিরুজ্জামান। নির্বাচন বোর্ডের আহ্বায়ক কামরুল ইসলাম ফারুক প্রথম আলোকে জানান, সাতক্ষীরা চেম্বারের এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার হচ্ছে ৯৩৯ জন। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে শহরের মুক্তিযোদ্ধা সড়কের চেম্বারের নিজস্ব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।