সাতক্ষীরায় ডাচ্-বাংলা ব্যাংকের ৮০তম শাখা চালু
সাতক্ষীরা সদরের বড়বাজার সড়কের মেহরুন প্লাজায় সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ৮০তম শাখা উদ্বোধন করা হয়।ব্যাংকের অন্যান্য শাখার মতো এটিতেও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং সুবিধা দেওয়া হচ্ছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী এই শাখার উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, শিক্ষাবিদ ও দোকান মালিকেরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে মো. ইয়াছিন আলী বলেন, ডাচ্-বাংলা ব্যাংক দেশের সর্বত্র অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে প্রচুর টাকা বিনিয়োগ করছে। এ ছাড়া বিদেশ থেকে পাঠানো অর্থ অতি অল্প সময়ের মধ্যে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আর্থিক সহযোগিতা প্রদানে এ ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।ইয়াছিন আলী আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংক মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন জনহিতকর কর্মসূচির মাধ্যমে মানবকল্যাণে ব্যয় করে আসছে।উদ্বোধনের দিনই সর্বস্তরের মানুষ এই শাখায় বিপুলসংখ্যক হিসাব খুলে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি তাঁদের স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।