সাদিক ব্র্যান্ডের আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সেবা চালু
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ‘সাদিক’ ব্র্যান্ডের আওতায় করপোরেট বা হোলসেল গ্রাহকদের জন্য গতকাল বৃহস্পতিবার নতুন একটি ইসলামী ব্যাংকিং পণ্য চালু করেছে।নতুন সেবাটির উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাক খান। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অরিজিনেশন ও ক্লায়েন্ট কাভারেজের প্রধান আবরার আনোয়ার, ট্রানজেকশন ব্যাংকিংয়ের পরিচালক তানভির হায়দার চৌধুরী এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রডাক্টস প্রধান জিশান শমসেদ উপস্থিত ছিলেন।আবরার আনোয়ার বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে সেবা প্রদান করে আসছে। বাজারের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা প্রদান করা আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।’ মার্কেটে ইসলামী ব্যাংকিংসংক্রান্ত পণ্য ও সেবার চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং ব্র্যান্ড ‘সাদিক’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে।