সাধারণ বীমা ১০১.৫০ কোটি টাকা নিট মুনাফা করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় খাতের একমাত্র সাধারণ বিমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন ২০০৯ সালে ১০১ কোটি ৫০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। ২০০৮ সালে নিট মুনাফার পরিমাণ ছিল ৭৭ কোটি ৩৭ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ৩১ দশমিক ১৯ শতাংশ।২০০৯ সালে করপোরেশন প্রিমিয়াম আয় করেছে ৫৪০ কোটি ৬২ লাখ টাকা এবং দাবি নিষ্পত্তি করেছে ১৩২ কোটি ২২ লাখ টাকা। আয়কর বাবদ পরিশোধ করেছে ২৭ কোটি ৭৫ লাখ ও সরকারকে লভ্যাংশ দিয়েছে ২০ কোটি টাকা।করপোরেশনের এমডি মো. রেজাউল করিম সম্প্রতি করপোরেশনের পরিচালকমণ্ডলীর সভায় ২০০৯ সালের বার্ষিক হিসাব উপস্থাপন করেন।সভায় সভাপতিত্ব করেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম শামসুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালকমণ্ডলীর সদস্য মো. সহিদ উল্ল্যা মিয়া, মো. হুমায়ুন কবীর, মো. ওয়াহিদুল ইসলাম চৌধুরী এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।