প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রেজাউল করিম এক বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। রেজাউল করিম ১৯৮১ সালে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে সাধারণ বীমায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৯ সালের ২৬ এপ্রিল থেকে ২০১০ সালের ১৭ জুলাই পর্যন্ত এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব এবং তখন থেকে গত ১৪ নভেম্বর পর্যন্ত এমডি হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।