সাধারণ সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ মঙ্গলবার সাধারণ সূচক ও মোট লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৪১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬৩ পয়েন্টে। আজ মোট দুই হাজার ৪৩৮ কোটি টাকার লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে ২৮৭ কোটি টাকা বেশি।তবে, আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া মোট ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৫টি প্রতিষ্ঠানের, কমেছে ১৩১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো সামিট পাওয়ার, লঙ্কাবাংলা ফিন্যান্স, তিতাস গ্যাস, বেক্সিমকো টেক্সটাইল ও বেক্সিমকো।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, সিটি জেনারেল ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স ও বেক্সিমকো টেক্সটাইল।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো অ্যাপেক্স স্পিনিং, রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, বিএসসি, সোনারগাঁও টেক্সটাইলস ও পদ্মা সিমেন্ট।