সাধারণ সূচক কমেছে ১৩.২৮ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতেই সাধারণ সূচকের উর্ধ্বগতি দেখা দেয়। কিন্তু এক ঘণ্টা পার হতে না হতেই সূচক আবার কমে যায়।আজ বেলা ১২ টা পর্যন্ত সাধারণ সূচক ১৩ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৬৭ পয়েন্টে। এই সময় পর্যন্ত শেয়ারবাজারে মোট ৪৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১২৭টির। নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো আল আরাফাহ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তিতাস গ্যাস, পূবালী ব্যাংক ও বিএসআরএম স্টিল।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড এয়ারওয়েজ, মডার্ন ডাইং, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো থেরাপিউটিকস, সমতা লেদার, সোনালী আঁশ, রেনউইক যগেশ্বর ও নিলয় সিমেন্ট।