সাধারণ সূচক নিম্নমুখী, দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ ঢাকা শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচক অনেকটাই কমে গেছে। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। আজ সাধারণ সূচক ২০ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৪৯২ পয়েন্টে। সারা দিনে লেনদেন হয়েছে ১৯৭৫ কোটি টাকার।ঢাকা শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার মোট ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদের মধ্যে দাম কমেছে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে বেড়েছে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের।আজ শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হল—সামিট পাওয়ার, ওয়ান ব্যাংক লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।