সাধারণ সূচক বেড়েছে ৪.৫ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) গতকাল বুধবার সাধারণ সূচকের নিম্নগতি দেখা গেলেও আজ বৃহস্পতিবার সাধারণ সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৪ দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩০৯ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট এক হাজার ২৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৩৩টির। সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ইউনাইটেড এয়ারওয়েজ ও রূপালী ব্যাংক।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফোনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইউনাইটেড এয়ারওয়েজ।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো ম্যাকসনস স্পিনিং মিলস, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, সাভার রিফ্রাকটোরিজ, স্টাইল ক্রাফট ও নর্দার্ন জুট।