ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ বুধবার লেনদেন বেড়েছে। গতকাল দিনের কার্যক্রম শেষে সাধারণ সূচক শূন্য দশমিক ১ পয়েন্টে দাঁড়ায়। তবে আজ দিন শেষে সাধারণ সূচক ৫০ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৫০ দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪০৪ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ১৭১ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৯৭টির। আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, বেক্সিমকো ও ব্র্যাক ব্যাংক।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার, বিডি অটোকারস, ফাইন ফুডস ও ওরিয়ন ইনফিউশন।দাম হ্রাস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, এইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং ও রহিম টেক্সটাইল।