সাধারণ সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট
ঢাকা শেয়ারবাজারে আজ রোববার লেনদেনে মোটামুটি চাঙাভাব বিরাজ করেছে। সাধারণ সূচক ৮৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৭৬৯৯ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে, আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া মোট ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বেড়েছে। এর সংখ্যা ১৫৮টি। এ ছাড়া ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে ৮৪টির দাম। আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিন সার্ভিসেস, লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেড ও এক্সিম ব্যাংক অব বাংলাদেশ।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—তাল্লো স্পিনিং, প্রভাতী ইনসুরেন্স কোম্পানি লিমিটেড, মিথুন নিটিং, মুন্নু সিরামিকস এবং ফনিক্স ইনসুরেন্স।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—আনোয়ার গ্যালভানাইজিং, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, অ্যাপেক্স স্পিনিং, অগ্নি সিস্টেমস লিমিটেড এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ।