সাধারণ সূচক বেড়েছে ৯.৭৭ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার লেনদেন কমেছে। তবে আজ দিন শেষে সাধারণ সূচক ৯ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক সাধারণ সূচক ৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩১৩ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট এক হাজার ১৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১১৫টির। নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল ও লঙ্কা-বাংলা ফিন্যান্স।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড এয়ারওয়েজ, মডার্ন ডাইং, এইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাভার রিফ্রাক্টরিজ ও আজিজ পাইপস।দাম হ্রাস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো কাশেম সিল্ক, গাল্ফ ফুড, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ অটোকারস ও আলফা টোবাকো।