সানলাইফ ইনস্যুরেন্স ও প্রিমিয়ার সিমেন্ট মিলসের আইপিও অনুমোদন
সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি)। এসইসির ৪৪৪তম কমিশন সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বাজার থেকে ১২ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের মোট ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে এই প্রতিষ্ঠানটি। ২০১০ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৫৪ পয়সা।প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।আর প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের এক লাখ ২০ হাজার শেয়ার ছাড়বে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ১২ টাকা প্রিমিয়ামসহ ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বাজার থেকে মোট ২৬ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করবে। ২০১০-১১ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৫ পয়সা।প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনা করছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।