সানলাইফ ইনস্যুরেন্সের আইপিওর ড্র অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। লটারির ফলাফল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে বাজার থেকে ১২ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। শেয়ার বরাদ্দের জন্য গত ৪ থেকে ৮ নভেম্বর সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। ১২ কোটি টাকার আইপিওর বিপরীতে ৬৩ গুণ আবেদন জমা পড়ে।প্রতিষ্ঠানটির প্রতি ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট, যার মূল্য নির্ধারণ করা হয়েছিল পাঁচ হাজার টাকা।