সানোফি-অ্যাভেন্টিস বাংলাদেশের বার্ষিক বিক্রয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানোফি-অ্যাভেন্টিস বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০১১ গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।সম্মেলনে আরও বক্তব্য দেন কোম্পানির পরিচালক (বিজনেস অপারেশনস) শেখ নাহার মাহমুদ ও পরিচালক (স্পেশালটি বিজনেস) মো. আফরোজ জলিল। সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবস্থাপক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।ইফতেখারুল ইসলাম স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোম্পানির বিগত বছরের সাফল্য এবং চলতি ২০১১ সালের লক্ষ্য তুলে ধরেন। তিনি বিশ্বব্যাপী এ প্রতিষ্ঠানের উপস্থিতি, অবস্থান, গবেষণা ও উন্নয়ন ব্যয়, আবিষ্কৃত ওষুধের জোগান এবং চিকিৎসা ও রোগীদের সেবায় অঙ্গীকার ইত্যাদি তুলে ধরেন। বিজ্ঞপ্তি।