সানোফি-এভেনটিসের বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানোফি-এভেনটিস বাংলাদেশ লিমিটেডের ৪৮তম বার্ষিক সাধারণ সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে।সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান গোলাম রব্বানী সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, উপসচিব জিয়াউর রহমান খান ও মিজানুর রহমান এবং সানোফি-এভেনটিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম, পরিচালক (অর্থ, প্রশাসন) ও সচিব মুহাম্মদ তাজদিকুল ইসলাম। উল্লেখ্য, সানোফি-এভেনটিসের ৪৫ দশমিক ৩৬ শতাংশ শেয়ার বাংলাদেশ সরকারের। বিজ্ঞপ্তি।