সানোফি-এভেনটিসের লভ্যাংশ সরকারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানোফি-এভেনটিস সরকারকে মালিকানার অংশ অনুযায়ী লভ্যাংশ বাবদ এক কোটি ৪৮ লাখ টাকা দিয়েছে। এর মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর কাছে ৯১ লাখ টাকা চালানের মাধ্যমে পরিশোধিত ডকুমেন্ট এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. গোলাম রাব্বানীর কাছে ৫৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সানোফি-এভেনটিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম, পরিচালক (অর্থ ও প্রশাসন) ও কোম্পানি সচিব মুহাম্মদ তাজদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।সম্প্রতি কোম্পানির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় ২০১০ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে মালিকানার অংশ অনুযায়ী বাংলাদেশ সরকার পায় এক কোটি ৪৮ লাখ টাকা।উল্লেখ্য, সানোফি-এভেনটিসের ৪৫ দশমিক ৩৬ শতাংশ শেয়ার বাংলাদেশ সরকারের। বিজ্ঞপ্তি।