প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুজাতিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ১ জুলাই দায়িত্ব নিয়েছেন মুঈন উদ্দিন মজুমদার। তিনি আগের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মামুন প্রধানীর স্থলাভিষিক্ত হয়েছেন। মুঈন উদ্দিন মজুমদার দুই দশকেরও বেশি সময় ধরে সানোফি বাংলাদেশের বিভিন্ন পদে কাজ করছেন। ২০১২ সালে তিনি সানোফি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ব্যবস্থাপনা পরিচালক হওয়ার পাশাপাশি তিনি সানোফি বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টরেরও একজন সদস্য। বিজ্ঞপ্তি