সান্তাহারে আধুনিক প্রযুক্তির চালকল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বাগবাড়ীতে মৌ অ্যাগ্রো অ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলস নামের আধুনিক প্রযুক্তির একটি চালকল উদ্বোধন করা হয়েছে।পরিবেশ ও বন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার সম্প্রতি চালকলটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শহিদুল হক ও ডিএমডি আবদুল জলিল, আইসিবির মহাব্যবস্থাপক ইফতেখার উজ জামান ও উপমহাব্যবস্থাপক নাসরিন সুলতানা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম, আদমদীঘি উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা, মৌ অ্যাগ্রো অ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলসের এমডি নুরুল ইসলাম, নওগাঁ জেলা ধান-চাল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নীরদ বরণ সাহা, সাধারণ সম্পাদক মো. আকবর আলী মোল্লা, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি মাহমুদ হাসান এবং নওগাঁ চেম্বারের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নওশের আলী প্রমুখ।