সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি ব্যবসায়ীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটি দুই দিনের পরিবর্তে এক দিন করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারে গতকাল এক মতবিনিময় সভায় এ দাবি জানান ব্যবসায়ীরা। সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যবসায়ীরা বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি রোববার। কিন্তু আমাদের শুক্র ও শনিবার দুই দিন ছুটি। ফলে বিশ্ব থেকে তিন দিন পিছিয়ে যাচ্ছি আমরা।’
চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক মহসিন জিল্লুর করিম ও আবদুল আউয়াল, জাহাঙ্গীর চৌধুরী।