সাপ্তাহিক ছুটির দিনে খোলা স্থলবন্দর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের স্থলবন্দরগুলো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে। সে অনুযায়ী আজ শুক্রবার স্থলবন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। খবর বাসসের।এক সরকারি তথ্য বিবরণীর মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখার স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থলবন্দরগুলো সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে এবং বন্দরের কার্যক্রম পরিচালিত হবে।