সাফা সম্মেলন আজ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদধারী হিসাববিদদের (সিএ) আঞ্চলিক সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। সাফার সদস্য হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এটির আয়োজন করছে।
কারওয়ান বাজারের সিএ ভবনে গতকাল সোমবার আইসিএবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইসিএবির সাবেক সভাপতি ও সম্মেলনের আয়োজক কমিটির প্রধান আব্বাসউদ্দিন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রবৃদ্ধির জন্য হিসাববিদ: প্রেক্ষিত দক্ষিণ এশিয়া’—এ প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করবেন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তাফা কামাল মুজেরি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংবাদ সম্মেলনে আইসিএবির সভাপতি শওকত হোসেন ভুলত্রুটি বাদ দিয়ে শুধু সম্মেলনের ইতিবাচক দিকগুলো তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।
আইসিএবি মনে করে, চলতি অর্থবছর সরকার যে ৭ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব।