সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে গ্রুপ বিবেচনা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো একটি কোম্পানির শেয়ারের ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের জন্য গঠিত সব সাবসিডিয়ারি কোম্পানিকে একক গ্রুপ বিবেচনা করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল সোমবার তফসিলি ব্যাংকগুলোর কাছে পাঠানো এক সার্কুলার লেটারে এই নির্দেশনা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রুপভুক্ত সংস্থাকে যেকোনো নির্দিষ্ট সময় কোনো বাণিজ্যিক ব্যাংক তার পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১৫ ভাগ পর্যন্ত ঋণসুবিধা (ফান্ডেড) দিতে পারে। কিন্তু, দেখা যাচ্ছে শেয়ার ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত একাধিক সাবসিডিয়ারি কোম্পানিকে কোনো কোনো ব্যাংক একক গ্রুপভুক্ত বিবেচনা না করে ঋণ দিচ্ছে, যা একক গ্রুপভুক্ত প্রতিষ্ঠানে দেওয়া ঋণসীমা (সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট) সংক্রান্ত বিধানের স্পষ্ট লঙ্ঘন।উল্লেখ্য, একক গ্রুপে কোনো ব্যাংক তার পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। এই সীমার মধ্যেই শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি রয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল তারই পুনরুক্তি করেছে।