সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের সময়সীমা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে নিবন্ধিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠন করার সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।ওই সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারবে না, আগামী ১ ডিসেম্বর থেকে বিনিয়োগকারীরা ওইসব প্রতিষ্ঠানের ঋণ সুবিধা থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।