সাবিকুন প্রপার্টিজের দ্বিতীয় বর্ষপূর্তি
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সাবিকুন প্রপার্টিজ দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করেছে। এ উপলক্ষে ঢাকায় গত বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রুহামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান, বাংলা একাডেমীর সাবেক পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজি, কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের মোল্লা, আর্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল্লাহ পাটওয়ারী, সাবিকুন প্রপার্টিজের চেয়ারম্যান মো. মুসা আলম ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আশফাক আহসান চৌধুরী।দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাবিকুন প্রপার্টিজ ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। যা www.sabiqungroup.com-এই ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি।