প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে সিটি ব্যাংক সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর পাশে দাঁড়িয়েছে। ব্যাংকটি সেখানকার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষাদান ও কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সহায়তায় এগিয়ে এসেছে। এই প্রচেষ্টার আওতায় সিটি ব্যাংক লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলে পাকা পায়খানা স্থাপন এবং বিদ্যালয়ে ঢেউটিন ও বেঞ্চ দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাবেক ছিটমহলে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।