সাবেক ছিটমহলে ঋণ বিতরণে তথ্য যাচাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে একীভূত সাবেক ১১১টি ছিটমহলের মানুষকে ঋণ সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক গত শুক্রবার থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে।
তথ্য যাচাইয়ের দ্বিতীয় দিনে গতকাল শনিবার লালমনিরহাট সদর উপজেলায় অন্তর্ভুক্ত সাবেক ছিটমহল ভিতরকুটি বাঁশপচাইয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীর জাতীয় পরিচয়পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও তাঁরা বিশেষ কর্মসূচির আওতায় বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে দ্রুত ঋণ পাবেন।
সভায় বিভিন্ন ব্যাংকের রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।