সাভার নিউমার্কেটে বাটা সিটি স্টোর উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার নিউমার্কেটে গতকাল বুধবার নতুন বাটা জুতার দোকান বাটা সিটি স্টোর উদ্বোধন করা হয়েছে।দোকানটির উদ্বোধন করেন বাটা শু কোম্পানি (বাংলাদেশের) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাইয়ুম। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের রিটেইল ম্যানেজার বিশ্বজিৎ রায়, স্টোর অপারেশন ম্যানেজার আমিনুল ইসলাম, অ্যাডভার্টাইজিং ম্যানেজার রাজীব জাহানসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের এই বাটার দোকানে বিভিন্ন ব্র্যান্ডের জুতা, যেমন—বাটা, পাওয়ার, মেরি ক্লেয়ার, নর্থ স্টার, বি ফার্স্ট, বাটা কমফিট, বাবলগামারস ও ওয়েইনব্রেনার পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।