সাভারে আরএফএলের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্লাস্টিকের তৈরি গৃহস্থালি পণ্য, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) সাভার নিউমার্কেটে গতকাল রোববার একটি বিক্রয়কেন্দ্র চালু করেছে। এই ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’-এ প্রায় দুই হাজার ধরনের পণ্যসামগ্রী বিক্রি হবে।প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহাতাবউদ্দিন আহমেদ, আরএফএলের পরিচালক আর এন পল, প্রধান পরিচালন কর্মকর্তা (বেস্ট বাই) নবনুর ইসলাম খান, সহকারী ব্র্যান্ড মহাব্যবস্থাপক আল্লামা মুর্শিদ মুনিম, সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক এস এম আরাফাতুর রহমানসহ কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও জানানো হয়, ক্রেতাদের সুবিধার্থে সাভারের আউটলেটে প্রাণের পণ্যও বিক্রি করা হবে। এই আউটলেটে শিশুদের জন্য কিডস জোনও রাখা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সাভারসহ ঢাকার যাত্রাবাড়ী, মালিবাগ ও মৌচাক এবং গাজীপুরে আরএফএলের সাতটি বেস্ট বাই আউটলেট রয়েছে। বিজ্ঞপ্তি।