সাভারে ইনফিনিটির নতুন শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের কাছে রুচিশীল ও মানসম্মত পোশাক পৌঁছে দিতে সাভারে উদ্বোধন করা হয়েছে ইনফিনিটির নতুন আরেকটি শোরুম। গত শুক্রবার দুপুরে সাভার বাজার স্ট্যান্ডের সাভার সিটি সেন্টারে ১২ হাজার ঘনফুট জায়গাজুড়ে ইনফিনিটির নতুন শাখাটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গনি, ইনফিনিটির চেয়ারম্যান মো. জুনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, পরিচালক নাইমুল হক খান, সাভার সিটি সেন্টারের চেয়ারম্যান মো. হোসেন খান, ইনফিনিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল ও অভিনেতা নোবেল প্রমুখ। বিজ্ঞপ্তি।