প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার গলফ ক্লাবে সম্প্রতি শেষ হওয়া দুই দিনের ১২তম হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টর সুপার সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। টুর্নামেন্টের নয় হোল বিভাগের সুপার সিনিয়র গ্রুপে খেলে চ্যাম্পিয়ন হন তিনি। নয় হোল লেডিস গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁর স্ত্রী সুলতানা পারভীন লাকী। গত শনিবার সন্ধ্যায় সাভার গলফ ক্লাব মিলনায়তনে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্যসচিব ও নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।