সাভারে ট্যানারি স্থানান্তর আগামী মার্চের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৫ সালের মার্চ মাসের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরে সব ট্যানারি স্থানান্তর শেষ করতে ট্যানারিমালিকেরা সম্মত হয়েছেন। এপ্রিল থেকেই শিল্পনগরে পরিবেশবান্ধব চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন শুরু হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এমন কথা বলেছেন। সাভারে বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগরের অগ্রগতি পর্যালোচনা ও ট্যানারি স্থানান্তর কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে শিল্পমন্ত্রী ব্রিফিং করেন। সাভারের চামড়া শিল্পনগর এলাকায় এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ ফজলে নূর তাপস ও এনামুর রহমান, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মন্ডল উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ২০১৫ সালের মার্চের মধ্যেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু হবে। এর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে।