সাভারে পারটেক্স ফার্নিচারের শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার থানা বাসস্ট্যান্ডে সম্প্রতি পারটেক্স ফার্নিচারের একটি নতুন শোরুম খোলা হয়েছে।
শোরুমটির উদ্বোধন করেন পারটেক্স স্টার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শৈবাল ঘোষ।
এ সময়ে পারটেক্স ফার্নিচারের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) দীপক রঞ্জন দত্ত, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) পেয়ার আহমেদ এবং প্রশাসন-প্রধান দেওয়ান রাশিদুল হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শৈবাল ঘোষ বলেন, ডিজাইন বা নকশায় আধুনিকতা ও গুণগত মানের জন্য পারটেক্সের আসবাব ক্রেতাদের কাছে অত্যন্ত সমাদৃত।
পারটেক্স ফার্নিচারের সাভার শোরুমে বাসাবাড়ি ও অফিসের আসবাব দুটোই বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তি।