সাভারে বেসিক ব্যাংকের ৩৪তম শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের নিউমার্কেটে বেসিক ব্যাংকের ৩৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু গত বৃহস্পতিবার নতুন এই শাখার উদ্বোধন করেন।অনুষ্ঠানে বেসিক ব্যাংকের পরিচালকদের মধ্যে জাহাঙ্গীর আখন্দ সেলিম, শাখাওয়াত হোসেন, কাজী আখতার হোসেন ও আনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক শেখ মনজুর মোর্শেদ, সব মহাব্যবস্থাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি