প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার ট্র্যাজেডির মূল অভিযুক্ত সোহেল রানার বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু সাভার এলাকায় যুবলীগের স্থানীয় এই নেতার চারটি বাড়ি রয়েছে।সাভারে ধসে পড়া রানা প্লাজা ছাড়াও আটতলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন রানা টাওয়ার, ছয়তলাবিশিষ্ট আবাসিক ভবন সুমি টাওয়ার, দুটি ইটের ভাটা, রানা অয়েল মিল এবং জয়মণ্ডলের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ির খোঁজ পেয়েছে দুদকের অনুসন্ধান দল।দুদকের প্রাথমিক অনুসন্ধানে রানার বিভিন্ন ব্যাংক হিসাবের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে যমুনা ব্যাংকের দিলকুশা, সাভার বাজারের এক্সিম, ন্যাশনাল ও ডাচ্-বাংলা ব্যাংকে চলতি হিসাব রয়েছে। দুদকের পরিচালক তাহিদুল ইসলাম এসব তথ্যের বিষয়ে নিশ্চিত করেন। তাঁর নেতৃত্বে কমিশনের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম ও সহকারী পরিচালক মাহবুব আলম গতকাল সাভারে রানার বিষয়ে খোঁজখবর করতে যান।