সাভারের সিটি সেন্টারে গ্রামীণফোন কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন সাভার সিটি সেন্টারে সম্প্রতি গ্রামীণফোনের একটি সেন্টার বা কেন্দ্র খোলা হয়েছে।গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা আরিল্ড কোল এই সেন্টারের উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের বিতরণ ও রিটেইল সেলস বিভাগের প্রধান নাসের ফজলে আজম, জিপিসির প্রধান ইফতেখার ইবনে জামান, আঞ্চলিক বিক্রয়ের প্রধান সাজ্জাদ আলম, ঢাকা অঞ্চলের প্রধান শেখ আমিনুর রহমান, জিপিসি অপারেশন প্ল্যানিংয়ের প্রধান মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাভারে গ্রামীণফোন সেন্টারের ফ্র্যানচাইজি কামাল হোসেন উপস্থিত ছিলেন।সাভারের এই সেন্টারে ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাসহ গ্রামীণফোনের সব পণ্যসেবা এবং হ্যান্ডসেট ও ডাটাসম্পর্কিত ইকুইপমেন্ট পাওয়া যায়। এটি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ সেলস চ্যানেল হিসেবে কাজ করবে।সেন্টারটির আরেকটি বাড়তি সুবিধা হলো, এখানে অপেক্ষমাণ গ্রাহকেরা বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিংয়ের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।